নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপি'র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সোমবার বিকালে জেলা পরিষদ ডাক বাংলো চত্তরে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচীব রফিকুল ইসলাম চাইনিজ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান,সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর বিএনপির সভাপতি সাইদুর রহমান মধু,সাধারণ সম্পাদক আফান আলী, সহসভাপতি আবু বাক্কার, জেলা যুব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম,বাবুল আক্তার, আসিফ মিয়াসহ বিভিন্ন সংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম। বক্তরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের মাঠে কাজ করার উদাত্ত আহবান জানান।