• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনায় ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ মোট ২০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তি হলেন চান্দিনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (৪৫ বছর) চান্দিনা পৌরসভার হারং এলাকার খিজির মিয়ার বাড়ির বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুষ্ময় দাশ গুপ্ত, এএসআই সাম্যশ্রী বড়ুয়া ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গত ৮ নভেম্বর রাত সাড়ে ১০টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার সততা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর জামান জানান, গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮টি সাজা গ্রেফতারি পরোয়ানাসহ সর্বমোট ২০টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca