• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

‘আমি কী ভেসে এসেছি’, প্রতিমন্ত্রীকে আমির হামজার হুঁশিয়ারি

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে একটি ইসলামী সভায় যোগ দিতে না পারার জন্য ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেনকে দায়ী করে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য আমির হামজা। তিনি অভিযোগ করেছেন, প্রতিমন্ত্রীর নির্দেশে প্রশাসনকে ব্যবহার করে মাহফিল বন্ধ করা হয়েছে। এ ঘটনায় সংসদে বিষয়টি তুলে ধরারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে আয়োজকদের দাবি, আমির হামজার বক্তব্যের পাঁচ দিন আগেই অনিবার্য কারণ দেখিয়ে মাহফিল স্থগিতের নোটিশ দেওয়া হয়েছিল।

গত শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুরে এক ইসলামী সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা। তাঁর দাবি, ওই দিন রাতে শ্যামগঞ্জে একটি মাহফিলে তাঁর প্রধান আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে সেখানে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়।

আমির হামজা বলেন, মাহফিল বন্ধের পেছনে ময়মনসিংহের ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেনের ভূমিকা রয়েছে। এ বিষয়ে সংসদে বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ধরে কথা বলবেন বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, রাস্তা, সেতু, গোরস্থান ও মন্দিরের বরাদ্দের অর্থ আত্মসাতের বিষয় তুলে ধরতে পারেন—এমন আশঙ্কা থেকেই তাঁকে মাহফিলে যেতে বাধা দেওয়া হয়েছে।

বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে বিএনপি করার অধিকার থাকলে তাঁরও জামায়াতে ইসলামী করার অধিকার রয়েছে। তাঁকে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হলে একইভাবে অন্যদের ক্ষেত্রেও বাধা দেওয়ার প্রশ্ন তোলেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আপনি করবেন, আমি করব না, আমি কী ভেসে এসেছি।’

আমির হামজার বক্তব্য ঘিরে রোববার (৮ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুরে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

তবে মাহফিলের আয়োজকদের দাবি, রাজনৈতিক কারণে নয়, অনিবার্য কারণেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল। আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা রোববার শ্যামগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠে ৭ নভেম্বর বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু পাঁচ দিন আগেই অনুষ্ঠান স্থগিতের নোটিশ দেওয়া হয়।

সোহেল রানা বলেন, ২ নভেম্বর বিষয়টি প্রধান আলোচক আমির হামজার ব্যক্তিগত সহকারীকে মুঠোফোনে জানানো হয়েছিল। তাঁর ভাষ্য, অনুষ্ঠানটি শুধু ওয়াজ মাহফিল ছিল না; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১০ থেকে ১২ হাজার সাবেক শিক্ষার্থীর পুনর্মিলনীর আয়োজনও ছিল। তাঁদের অসুবিধার কথা বিবেচনা করেই অনুষ্ঠান স্থগিত করা হয়।

আয়োজক কমিটির আরেক সদস্য মো. মোরসালিন জানান, ২ নভেম্বর রাত ৯টা ৪১ মিনিটে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অনিবার্য কারণবশত ৭ নভেম্বরের মাহফিল স্থগিতের নোটিশ প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে বলেও নোটিশে উল্লেখ ছিল।

এদিকে আমির হামজার বক্তব্যের বিষয়ে তাঁর ও ব্যক্তিগত সহকারী তানভীর আফসানের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমির হামজার বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল। তিনি বলেন, মাহফিল স্থগিতের বিষয়টি তাঁরা ফেসবুকের মাধ্যমে জেনেছেন। এর সঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রী বা বিএনপির নেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

অন্যদিকে, আমির হামজার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব ইসমাহিল হোসেন। বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca