• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ মুনাফার চেয়ে লোকসান বেশি, সাত ব্যাংকের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা লেনদেন আরও সহজ করতে বড় সুবিধা নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি নিয়ে যা জানাল অধিদপ্তর সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের উদ্যোগ, থাকছে তিন ধাপের পরিকল্পনা আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় দীর্ঘদিন সিম বন্ধ থাকলে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের কী হবে? অবহেলা আর অযত্নে অস্তিত্ব সংকটে ১৫০ বছরের বেলগাছি রেলওয়ে স্টেশন, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন যুক্তরাজ্যের রিকি রাসুলুল্লাহ (সা.) কোন সাহাবিকে দুইবার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন?

অবহেলা আর অযত্নে অস্তিত্ব সংকটে ১৫০ বছরের বেলগাছি রেলওয়ে স্টেশন, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজবাড়ী জেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহিম

রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাছি রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে আজ প্রায় অস্তিত্ব সংকটে। ১৮৭১ সালে প্রতিষ্ঠিত প্রায় দেড়শ বছরের পুরোনো এই স্টেশনটি একসময় ছিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ সময়ের পরিক্রমায় রেলওয়ে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনটি এখন অনেকটাই পরিত্যক্ত ও ভূতুড়ে পরিবেশে পরিণত হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় স্টেশনে ট্রেন আসা-যাওয়ার সময় ঘণ্টা বাজানো হতো। সেই ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে থাকা ঘণ্টাটিও এখন চুরি হয়ে গেছে। স্টেশনের পাশে থাকা শত বছরের পুরোনো শীল কড়ই গাছটিও শুকিয়ে গেছে। গাছটির শুকনো ডালপালা প্রায়ই ভেঙে রিকশাচালক ও পথচারীদের ওপর পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ছাড়া স্টেশনটিতে রয়েছে তীব্র শৌচাগার সংকট। যাত্রী ও সাধারণ মানুষের পানির চাহিদা মেটাতে আগে একটি টিউবওয়েল থাকলেও বর্তমানে সেটিও নেই। ফলে স্টেশনে আসা যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাংবাদিক আব্দুর রহিমের কাছে স্থানীয় বাসিন্দা মোঃ সোহান তাদের দুর্ভোগ ও ক্ষোভের কথা তুলে ধরে বলেন, একসময় বেলগাছি রেলওয়ে স্টেশনটি ছিল এলাকার প্রাণকেন্দ্র। এখানে মানুষের আনাগোনা ছিল, ট্রেনের অপেক্ষায় যাত্রীদের ভিড় থাকত। কিন্তু আজ স্টেশনটির সেই চিরচেনা পরিবেশ আর নেই। একের পর এক অবকাঠামো নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন।

এলাকাবাসীর দাবি, বেলগাছি রেলওয়ে স্টেশনটির ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনা করে দ্রুত সংস্কার ও পুনরায় আগের মতো সচল করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শুকিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা অপসারণ, নিরাপদ যাত্রী পরিবেশ নিশ্চিত করা, শৌচাগার নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।

স্থানীয়দের মতে, একটি রেলস্টেশন শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগের অংশ। তাই অবহেলায় হারিয়ে যাওয়ার আগেই বেলগাছি রেলওয়ে স্টেশনটি রক্ষায় সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—কবে ফিরবে বেলগাছি রেলওয়ে স্টেশনের সেই পুরোনো প্রাণচাঞ্চল্য? কবে আবার ঐতিহ্যের এই স্টেশনটি ফিরে পাবে তার হারানো গৌরব?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca