• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল প্রাথমিকে শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার ১৩ বছরের পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল দিল্লি পুলিশ রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের ড্রোন ও আধুনিক জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড ২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী বাড়ি নির্মাণ করবে মালয়েশিয়া এআই ও রোবোটিকস যুক্ত করার পরিকল্পনা, ২০২৭ সাল থেকে কার্যকর প্রথম দিনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

২২ উপজেলার প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ১ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা ও জীবনমান উন্নয়নে দেশের ২২টি উপজেলায় ৬৬০ জনকে সফট স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ আয়োজনের জন্য মোট ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (ফেইজ-২)’ প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে গত ৯ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প কার্যালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অনুকূলে প্রশিক্ষণের অর্থ বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, প্রতিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৩০ জন করে মোট ৬৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রশিক্ষণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ দিন।

বরাদ্দ পাওয়া উপজেলাগুলোর মধ্যে রয়েছে নীলফামারীর জলঢাকা ও সৈয়দপুর, চট্টগ্রামের পটিয়া, রাউজান ও সাতকানিয়া, কক্সবাজার সদর ও রামু, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু। এ ছাড়া নরসিংদীর রায়পুরা ও শিবপুর, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া, পঞ্চগড়ের আটোয়ারী ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও সদর, সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ এবং সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলাও এ কর্মসূচির আওতায় রয়েছে।

প্রকল্পটির ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে প্রশিক্ষণ খাতে মোট ১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্য থেকে ২২টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের জন্য ১ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।

সফট স্কিলস প্রশিক্ষণে ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এসব দক্ষতা প্রান্তিক পেশাজীবীদের কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে এবং পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca