• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে জরিমানা কত? আওয়ামী আমলের বিতর্ক : খাদ্য কর্মকর্তা মুখলেছের পদায়ন নিয়ে তোলপাড় ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল প্রাথমিকে শুধু ভর্তি নয়, মানসম্মত শিখন নিশ্চিত করতে চায় সরকার ১৩ বছরের পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল দিল্লি পুলিশ রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের ড্রোন ও আধুনিক জলযানে উপকূলীয় নজরদারি জোরদার করছে কোস্টগার্ড

রাজধানীসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও বৃষ্টির শঙ্কা

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে এসব এলাকার ওপর দিয়ে বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাস জানান। তাঁর মতে, সকাল ৬টার পর থেকে ৯টার মধ্যে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।

পরবর্তী সময়ে সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানান তিনি।

এদিকে, বুধবার ভোরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়।

এর আগে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গা, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাত শুরু হলে নিরাপদ পাকা ভবনের ভেতরে আশ্রয় নেওয়া এবং বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca