• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ভেঙে পরেছে কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাংলা এআই তৈরি করতে ২৫ কোটি ডলার চায় বাংলাদেশ নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ​রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের তৎপরতায় ৫ বছরের হারানো শিশু উদ্ধার টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড একাদশে থাকা নাকি বেঞ্চে, সিদ্ধান্ত নেবেন রাফিনিয়া নিজেই ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০ আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার—বরগুনায় সাইকেল র‍্যালি

বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি কার্যক্রম আরও স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রকাশিত এ নীতিমালায় শিক্ষার্থীর বয়স, শ্রেণিপ্রতি আসনসংখ্যা, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ঢাকা মহানগরীর স্কুলে ক্যাচমেন্ট এরিয়া কোটা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৬ বছর হতে হবে। তবে বয়স ৭ বছরের কম থাকা বাধ্যতামূলক। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য নীতিমালায় জন্মতারিখের সীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।

শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

নীতিমালায় শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শিক্ষাবর্ষ শুরুর আগে ভর্তি কমিটি যুক্তিসংগত সময়ের মধ্যে পরিচালনা কমিটির সভা আহ্বান করে পরীক্ষার তারিখ ও সময় ঠিক করবে। একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা না হয়, সে জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে সময়সূচি নির্ধারণ করতে হবে।

ভর্তির পুরো কার্যক্রম নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ এক বা একাধিক উপকমিটি গঠন করতে পারবে।

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে স্কুলসংলগ্ন ক্যাচমেন্ট এরিয়া বা সেবা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে এ ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না।

একই ক্যাচমেন্ট এরিয়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে। ঢাকা মহানগরীর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সহায়তায় নিজ প্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করবেন। এ এলাকা নির্ধারণ নিয়ে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে মতপার্থক্য বা জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তা সমাধান করবেন।

নতুন নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য বয়স, আসনসংখ্যা ও স্থানীয় শিক্ষার্থীদের সুযোগসংক্রান্ত নির্দেশনা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca