• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চোটে ফ্রান্স দল ছাড়লেন চুয়ামেনি, এমবাপ্পের সঙ্গে জিদানের সম্পর্কেও অস্বস্তি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান:৩৮টি জেলায় ৯৫টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা অর্থসংকটে থামল বিশ্বভ্রমণ, সিঙ্গাপুরে জব্দ ক্রুজ জাহাজ ওডিসি গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB-এর নতুন কমিটি, নেতৃত্বে যোবায়ের ও ইরা চসিকের অভিযানে আমবাগান এলাকার ফুটপাত থেকে প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ, ২২ হাজার ৫ শত টাকা জরিমানা গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান

রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ছোটন সরদার

রাজশাহীতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ‘গানের আসর—গানে গানে সম্প্রীতি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৭ নভেম্বর বিকেল চারটায় রাজশাহী কোলাহল ফুড কোডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম কনক,রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সামশন হাঁসদা, আদিবাসী গবেষক ও লেখক স্টিফান সরেন, উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনূর রহমান সোনা, সমাজকর্মী আফজাল হোসেন।

বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ সংগীতের বৈচিত্র্য তুলে ধরা হয়। গানের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, গান ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মাধ্যমে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ঐতিহ্য উন্নয়ন ও সাংস্কৃতিক সংস্থা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca