• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
চসিকের অভিযানে আমবাগান এলাকার ফুটপাত থেকে প্রায় ৫০ টি দোকান উচ্ছেদ, ২২ হাজার ৫ শত টাকা জরিমানা গাড়ি পার্ক করার পর নিচে তরল জমলে কী করবেন? রাজশাহীতে আদিবাসী শিল্পীদের নিয়ে ‘গানে গানে সম্প্রীতি’ অনুষ্ঠিত যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক রাঙ্গামাটি সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান ‎নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি করায়, ভোগান্তিতে শিক্ষার্থীরা।। মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা এলাকা থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ৯ নভেম্বর (সোমবার) রাতে পরিচালিত এই অভিযানে মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করা ২–৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে মদভর্তি বস্তা ফেলে পালিয়ে যান।

এসআরবি-৯–এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল ওই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সদর থানাধীন চমুহনী পয়েন্টে অবস্থান করছিল। সে সময় গোপন সংবাদে জানা যায়, উত্তর ডলুরা শহীদ মিনার থেকে দক্ষিণ ডলুরাগামী কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

খবর পেয়ে অভিযানিক দলটি আনুমানিক রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এসআরবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২–৩ জন ব্যক্তি একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা ২–৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ এবং মাদক ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ নানা অপরাধ দমনে এই বাহিনী কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca