• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন অক্টোবরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে, যা গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে সৌদি আরবের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে দেশটির দৈনিক উৎপাদন বেড়েছে প্রায় ২১ লাখ ৯১ হাজার ব্যারেল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরব প্রতিদিন ১ কোটি ৮ লাখ ৮২ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছিল। এরপর মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়। এতে তেল উৎপাদন ও সরবরাহের ওপর চাপ তৈরি হয়। তবে অক্টোবরে উৎপাদন আবারও ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সৌদি আরবের পাশাপাশি অক্টোবরে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর সম্মিলিত তেল উৎপাদনও বেড়েছে। ওপেকের মাধ্যমিক সূত্রের হিসাবে, ওই মাসে জোটভুক্ত দেশগুলো প্রতিদিন মোট ৪ কোটি ১২ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ওপেক প্লাসের সম্মিলিত দৈনিক উৎপাদনের তুলনায় অক্টোবরে তা বেড়েছে ২০ লাখ ৪ হাজার ব্যারেল। ফলে এক মাসে উৎপাদন বৃদ্ধিতে সৌদি আরবের পাশাপাশি পুরো জোটেরও উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেছে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca