• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান ও ইমামতি করবেন তাকি উসমানি

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী স্কলার ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন তিনি। একই সঙ্গে জুমার নামাজে ইমামতি করার কথা রয়েছে তাঁর।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় সম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি। বুধবার (১১ নভেম্বর) ঢাকার শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অসুস্থতার কারণে এর আগে কয়েক দফায় সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছিল। পরে গত ৬ নভেম্বর পূর্বনির্ধারিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে সীমিতসংখ্যক অনুষ্ঠানে অংশগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

চূড়ান্ত সূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ মাগরিব অথবা বাদ এশা ঢাকার শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর বাদ এশা জামিয়া আরাবিয়া ফরিদাবাদের উদ্যোগে ধূপখোলা মাঠে ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলনে যোগ দেবেন।

২৪ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদরাসায় ওলামা সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ২৫ নভেম্বর বাদ এশা সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী মহাসম্মেলনে যোগ দেবেন। একই দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন।

২৬ নভেম্বর বাদ মাগরিব বেফাক ও হাইআতুল উলয়ার আয়োজনে ওলামা সম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি। পরদিন ২৭ নভেম্বর দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান করবেন তিনি। একই দিন বাদ এশা কেরানীগঞ্জের জামিয়া হাকীমুল উম্মতে ইসলাহি বয়ানে অংশ নেবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় দরসে বুখারিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিজ্ঞপ্তিতে মুফতি মিজানুর রহমান সাঈদ দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মুফতি তাকি উসমানির সুস্থতা এবং নিরাপদ সফরের জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।

১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্ম নেওয়া মুফতি মুহাম্মদ তাকি উসমানি বর্তমান বিশ্বের অন্যতম পরিচিত ইসলামী স্কলার, ফকিহ ও মুহাদ্দিস। তিনি পাকিস্তানের সাবেক প্রধান মুফতি মুহাম্মদ শফি উসমানির সন্তান। বর্তমানে তিনি করাচির জামিয়া দারুল উলুমের মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়ত আপিল বেঞ্চের সাবেক বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমির স্থায়ী সদস্য তিনি। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাফসির, হাদিস ও ইসলামী অর্থনীতি বিষয়ে তাঁর শতাধিক গ্রন্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca