• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন? নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে? আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

বাবা-মায়ের চাকরি নিয়ে মন্তব্যের সমালোচনা করলেন শবনম ফারিয়া

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’—এমন মন্তব্যের সমালোচনা করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, সন্তান লালনপালনের দায়িত্ব শুধু মায়ের নয়, বাবা ও মা দুজনেরই সমান। কর্মজীবী নারীদের চাকরি ও সন্তান পালনের মধ্যে ভারসাম্য রাখতে প্রতিটি কর্মক্ষেত্রে মানসম্মত শিশুযত্নের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন শবনম ফারিয়া। সেখানে দেশের বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের উদাহরণ টেনে নারীদের কর্মজীবন, অর্থনৈতিক স্বাধীনতা এবং সন্তান লালনপালন নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

পোস্টে অভিনেত্রী উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী একজন চিকিৎসক এবং তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রীর মেয়েও অটিজম নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগে কাজ করেছেন। এসব উদাহরণ দিয়ে শবনম ফারিয়া বোঝাতে চেয়েছেন, নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের প্রতিও যত্নশীল থাকতে পারেন।

প্রধানমন্ত্রীর স্ত্রীকে ছাতা ধরে রাখার একটি দৃশ্যের প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, এমন ছবি দেখে অনেকে নিজেদের স্বামীদেরও এভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন। আবার সাবেক প্রধানমন্ত্রীর বিরিয়ানি রান্নার ছবি তাঁর ছেলে প্রকাশ করার পর অনেকে মন্তব্য করেছিলেন, নারীরা যত বড় দায়িত্বেই থাকুন, সন্তানদের পছন্দের খাবার তৈরি করতে তাঁরা কখনো ক্লান্ত হন না।

শবনম ফারিয়ার মতে, এ ধরনের ঘটনা অন্য নারীদেরও অনুপ্রাণিত করে। তবে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পক্ষে কথা বলার পাশাপাশি বাবা-মা দুজনের চাকরি করা নিয়ে নেতিবাচক মন্তব্য করা অসংগত।

নিজের পোস্টে তিনি লেখেন, ‘আমাদের মতো দেশে যেখানে আমরা প্রতিনিয়ত মেয়েদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে বলি, ফ্রি শিক্ষার ব্যবস্থা করার চেষ্টা করে সরকার এবং এনজিওগুলো, মেয়েদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করার জন্য মেয়েদের কাজ করাতে উৎসাহিত করা হয়, সেখানে যখন দায়িত্ববান জায়গা থেকে যদি স্টেটমেন্ট আসে, ‘বাবা-মা দুজনের চাকরি করা আমি পছন্দ করি না’, তখন এইটা খুব প্রশ্নবিদ্ধ একটা মতামত হয়।’

কর্মজীবনের মাঝপথে অনেক নারীর চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টিও পোস্টে উল্লেখ করেন তিনি। সম্প্রতি একটি নিবন্ধে করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত অনেক নারী সন্তান লালনপালনের জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন বলে পড়েছেন তিনি। শবনম ফারিয়ার মতে, সন্তান পালনের দায়িত্ব মায়ের একার ওপর চাপিয়ে না দিয়ে বাবা-মায়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত।

এ সমস্যা সমাধানে প্রতিটি অফিসে মানসম্মত দিবাযত্নকেন্দ্র চালুর প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি কর্মীদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।

শবনম ফারিয়ার ভাষায়, ‘কাজ এবং সন্তান লালনপালন একইসাথে করতে পারে।’ কর্মজীবী মায়েরা যেন সন্তানকে রেখে কাজে যাওয়ার সময় অপরাধবোধে না ভোগেন, সে ধরনের কর্মপরিবেশ তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca