• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষদে ফিরছে ভর্তি কার্যক্রম, অনুমোদন পেল ৪০ আসন ডামুড্যায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু টয়লেট পরিষ্কারের কাজ থেকে এনভিডিয়ার শীর্ষে, বিদায় জেনসেন হুয়াংয়ের বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান এনভিডিয়া বিতর্কে চাপে হাওয়ার্ড লুটনিক, পদ হারানোর শঙ্কা কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা, হেলমেটধারী দুর্বৃত্তদের হামলা

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির শেখ স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে জাকির শেখ হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া হীরকের দোকানের সামনে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca