• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর তাঁতীদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা ও পৌর তাঁতীদলের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি রায়পুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির পথ থেকে সরে আসার আহ্বান জানান। এ সময় তাঁরা বলেন, ‘হাসিনা ডিসেম্বরে আসবে না, এমনকি হাসিনার লাশও এই দেশের মাটিতে আসবে না। তাই তোরা আপা আপা করিস না, নৈরাজ্য সৃষ্টি করিস না।’ বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে থেকে তা প্রতিহত করবেন।

সমাবেশে রায়পুর উপজেলা তাঁতীদলের সদস্যসচিব জহির হাজী বলেন, ‘ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা দেশের শিক্ষাঙ্গনসহ সাধারণ মানুষের ওপর যে নির্মম নির্যাতন ও নৈরাজ্য চালিয়েছে বা চালাচ্ছে , তা ইতিহাসের জঘন্যতম অধ্যায়। এসব অপকর্মের বিরুদ্ধে তাঁতীদল সব সময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সোচ্চার ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরও যোগ করেন, বাংলাদেশে যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে সজাগ রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ যেন নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান ও জানান তিনি।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, পৌর তাঁতীদলের আহ্বায়ক বোরহান উদ্দিন এবং সদস্যসচিব মোশাররফ হোসেন পিন্টুসহ উপজেলা ও পৌর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca