• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান এনভিডিয়া বিতর্কে চাপে হাওয়ার্ড লুটনিক, পদ হারানোর শঙ্কা কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহতের দাবি সেনাবাহিনীর ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন হেলিও ১৫০, দাম কত?

নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল নীলকান্তমণি বসানো একটি ব্রেসলেট নিলামে প্রায় ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত নিলামে অলংকারটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ। প্রত্যাশিত দামের তুলনায় অনেক বেশি মূল্যে বিক্রি হওয়ায় ঐতিহাসিক এই গয়নাটি নতুন করে আলোচনায় এসেছে।

বুধবার (১১ নভেম্বর) বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। এর মাঝখানে রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি। রত্নটির চারপাশে জ্যামিতিক নকশায় বসানো হয়েছে হীরা। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে তৈরি করেছে ব্রেসলেটটি।

নিলামের আগে অলংকারটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ। মার্কিন মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে নিলামে শেষ পর্যন্ত এর দাম দাঁড়ায় ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা প্রায় ৪৯ লাখ ডলারের সমান।

সোথবির নিলাম তালিকায় বলা হয়েছে, ঐতিহাসিক এই নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান অলংকারের সংগ্রহ হিসেবে বিবেচনা করা হয়।

রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাঁদের শাসনের অবসান ঘটে। এর পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যরা নিহত হন।

নীলকান্তমণিটি ঠিক কখন রোমানভ পরিবারের সংগ্রহে এসেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সোথবির তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, নিলামে বিক্রি হওয়া রত্নটি ছিল সেই জোড়ার একটি।

রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের বিভিন্ন অলংকার বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক ধনী নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে জানিয়েছে সোথবি।

সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে বিক্রির সময়ও এটি অন্য একটি ছোট নেকলেসে ব্যবহৃত হয়েছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে হীরাখচিত বর্তমান ব্রেসলেটের নকশায় স্থাপন করে।

প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে বিভিন্ন হাত ঘুরে আসা এই ঐতিহাসিক রত্নের নতুন মালিক এখন নিলামের ক্রেতা। প্রত্যাশিত দামের কয়েক গুণ বেশি মূল্যে বিক্রি হওয়ায় রোমানভ রাজপরিবারের ঐতিহ্যবাহী অলংকারটির ঐতিহাসিক ও সংগ্রহমূল্য আবারও আলোচনায় এসেছে।

সূত্র: সোথবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca