• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহতের দাবি সেনাবাহিনীর ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন হেলিও ১৫০, দাম কত? অভিষেকেই আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার, নাস্তানাবুদ ইংল্যান্ড কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় গত আগস্টের শুরু থেকে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। সংঘাতের কারণে বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বলেছে, সহিংসতায় স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছাড়ছে এবং জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।

গত ৫ অক্টোবর থেকে ইয়েমেন সরকার ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান চালাচ্ছে। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, হুতি গোষ্ঠীর কাছ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ২৮৯ জন বেসামরিক মানুষের হতাহতের ঘটনা যাচাই করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তাঁদের মধ্যে নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন ২১৭ জন। নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। মোট হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।

সংঘাতের প্রভাব পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থায়ও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর লাহিজ প্রদেশের আল-সাকিয়া স্বাস্থ্যকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এতে তিন স্বাস্থ্যকর্মী নিহত এবং চারজন আহত হন। এর চার দিন পর তাইজ শহরের দুটি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রায় ১২ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়া ঝুঁকির মুখে পড়েছে।

ওসিএইচএর বরাতে ডব্লিউএইচও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে ২৮টি স্বাস্থ্যকেন্দ্র ও সাতটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩ জন স্বাস্থ্যকর্মী নিহত কিংবা আহত হয়েছেন।

বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তাইজ প্রদেশে। সেখানে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তাইজ শহরে চলাচলের ওপরও বিধিনিষেধ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার শহরে মাত্র ৪০০ বস্তা গমের আটা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

যাতায়াতের পথে বিধিনিষেধের কারণে বাণিজ্যিক পরিবহন ব্যাহত হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে এবং বাজারে অস্থিরতা বাড়ছে। পাশাপাশি স্থানীয় ব্যাংকগুলো ব্যক্তিগত হিসাবে থাকা নগদ অর্থ উত্তোলনের পরিমাণ সীমিত করেছে বলে জানা গেছে।

এ পরিস্থিতির মধ্যেও মানবিক সহায়তা সংস্থাগুলো ২ লাখ ৫৫ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে। তাঁদের অধিকাংশই নারী ও শিশু। মঙ্গলবার তাইজ ও এডেনে ৬ হাজার ২০০-এর বেশি মানুষকে বিশুদ্ধ পানি ও পানি সংরক্ষণের পাত্র দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে যায় ১১টি ট্রাক।

বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইয়েমেনজুড়ে, বিশেষ করে তাইজ শহরে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওসিএইচএ।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা এলেও গত জুলাই থেকে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca