• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে সংঘাতে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৩৩ হাজার মানুষ ৭০০০ এমএএইচ ব্যাটারির নতুন ফোন হেলিও ১৫০, দাম কত? অভিষেকেই আগুন ঝরালেন অস্ট্রেলিয়ার তরুণ পেসার, নাস্তানাবুদ ইংল্যান্ড কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সৌদির নিরাপত্তায় প্রয়োজনে সব প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে পাকিস্তান বেসরকারি চাকরিজীবীদের মাসে কত টাকা বেতন হলে আয়কর রিটার্ন দিতে হবে? শীতের আগাম সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শুক্রবারে রিজিক বৃদ্ধির জন্য কোন দোয়া পড়বেন? সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, বকেয়া নিয়ে নতুন নির্দেশনা

সৌদির নিরাপত্তায় প্রয়োজনে সব প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে পাকিস্তান

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজন অনুযায়ী সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। এ লক্ষ্যে সৌদি আরবে সামরিক প্রস্তুতি বাড়ানো, সেনা মোতায়েনের সক্ষমতা জোরদার, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ প্রতিরক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী সৌদি সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আওতায় সম্মত সেনা ও সামরিক সক্ষমতা দ্রুত সৌদি আরবে মোতায়েন, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় এবং গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো হবে। তবে এসব কার্যক্রম প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই পরিচালিত হবে।

আহমেদ শরিফ জানান, পাকিস্তানি সেনারা ইতোমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁদের কাজের মধ্যে রয়েছে প্রতিরক্ষামূলক সহায়তা, সামরিক প্রশিক্ষণ, মহড়া ও কৌশলগত অনুশীলন। প্রয়োজন অনুযায়ী সামরিক সদস্য, অস্ত্র ও সরঞ্জাম, প্রশিক্ষণ এবং রসদ সহায়তা অব্যাহত রাখবে ইসলামাবাদ।

বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। তবে সম্ভাব্য সেনাসংখ্যা, মোতায়েনের স্থান কিংবা সামরিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি পাকিস্তানের এই সামরিক মুখপাত্র।

সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে আহমেদ শরিফ বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা এবং পবিত্র দুই মসজিদের সুরক্ষা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার অটল ও আপসহীন। তবে আঞ্চলিক উত্তেজনা কমাতে সংযম, সংঘাত প্রশমন এবং কূটনৈতিক সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে গত ২৬ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আহমেদ শরিফ জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সহযোগিতা বাড়ানোর কাঠামো তৈরি করাই ছিল ওই বৈঠকের উদ্দেশ্য। এতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেন। বৈঠকে চার দেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়ে সম্মত হন অংশগ্রহণকারীরা।

সৌদি আরব ও পাকিস্তানের দ্বিপক্ষীয় যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয় গত বছরের সেপ্টেম্বরে। অন্যদিকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের ঘোষণা আসে চলতি বছরের আগস্টে।

পাকিস্তানের সামরিক মুখপাত্রের ভাষ্য, দুই উদ্যোগই প্রতিরক্ষামূলক। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক উদ্দেশ্য নিয়ে এগুলো গঠন করা হয়নি। ভবিষ্যতে তিন দেশ সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা ও সামরিক সমন্বয় বাড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে কাজ করবে।

সূত্র: আশরাক আল-আওসাত,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca