• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু টয়লেট পরিষ্কারের কাজ থেকে এনভিডিয়ার শীর্ষে, বিদায় জেনসেন হুয়াংয়ের বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান এনভিডিয়া বিতর্কে চাপে হাওয়ার্ড লুটনিক, পদ হারানোর শঙ্কা কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকারের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প গাজায় নির্বিঘ্নে ত্রাণ প্রবেশের আহ্বান ৫৩ দেশ ও সংস্থার নিলামে প্রায় ৫ মিলিয়ন ডলারে বিক্রি রুশ রাজপরিবারের ব্রেসলেট হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৪ জন নিহতের দাবি সেনাবাহিনীর

ডামুড্যায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আব্দুর রহমান সোহেল | শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মিম নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিম ওই এলাকার আলমগীর সরদার ও তানিয়া দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মৃত্যুবরণ করে।
এদিকে মাত্র তিন বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca