• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি খরচ মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র জাকির নায়েকের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়াল ভারত বিকাশ অ্যাপে নতুন গেম জোন, কীভাবে জিতবেন পুরস্কার? হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই ভারতের ভাবনা ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী, ই-রিকশা নিবন্ধনে নতুন শর্ত, ফরমে দিতে হবে মাসিক আয়ের তথ্য মসজিদে নববিতে চালু ‘তাসহিল কার্ড’, মুসল্লিরা পাবেন যে সুবিধা ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না আইএইএ

পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ১৯ লাখ ৮০ হাজার টাকার হেরোইন জব্দ

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুতরইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত হেরোইন পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca