• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেলের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার নিয়ম প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও কেন সরে দাঁড়ান সোনিয়া গান্ধী ইরানে এখনই হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বললেন ‘দ্বিধা নেই’ পেট্রল গাড়ি বনাম ইলেকট্রিক গাড়ি কোনটিতে খরচ কম? গান্ধী পরিবারের অন্দরমহলে মানেকা-সোনিয়ার সম্পর্ক কেমন ছিল হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ১৯ লাখ ৮০ হাজার টাকার হেরোইন জব্দ জমি কেনাবেচায় নতুন নিয়ম, এবার যেভাবে নির্ধারিত হবে প্রকৃত বাজারমূল্য গাড়ির দাম ভালো পেতে কত কিলোমিটারের মধ্যে বিক্রি করা ভালো?

পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ১৯ লাখ ৮০ হাজার টাকার হেরোইন জব্দ

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুতরইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত হেরোইন পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca