• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ। সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না…সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
দীর্ঘ সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন।
২০২১ সালে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। পরবর্তী সময়ে তাঁকে পটুয়াখালীতে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি।
দায়িত্ব পালনকালে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
এরপর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। চাকরি হারানোর পর তিনি চট্টগ্রামের ষোলোশহর রেলস্টেশনে তাঁর ভাইয়ের দোকানে কাজ নেন। বিষয়টি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রাণনাশের হুমকির মুখেও দায়িত্ব পালন করলেও শেষ পর্যন্ত চাকরি হারাতে হয় তাঁকে। এরপর থেকেই চাকরি ফিরে পেতে শুরু করেন দীর্ঘ আইনি লড়াই।
অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন আলোচিত এই দুদক কর্মকর্তা।
বিধি অনুযায়ী, তিনি চাকরির পূর্বের জ্যেষ্ঠতা এবং চাকরিচ্যুতির সময় থেকে প্রাপ্য সব বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca