• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ। সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না…সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার ১১ কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১০ হাজার শিক্ষার্থী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন চট্টগ্রামের আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন গাজীপুর সাফারি পার্কে ছয়টি জেব্রার বিনিময়ে আনা হলো তিনটি বাঘ

নওগাঁর পোরশায় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ।

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫,৫০মি: দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুতরইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত হেরোইন পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca