• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অন্যন্যা। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায়
মৃত- আফাজ সরকারের ছেলে মোঃ নাসির সরকার কে ভেজাল আখের গুড় প্রস্তুত করায় নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের এ অভিযানে ভেজাল আখের গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অন্যন্যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অভিযুক্ত নাসিরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও নগদ আদায় হয়। একই সঙ্গে উৎপাদিত ভেজাল গুড় এবং গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।
অভিযান প্রসঙ্গে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সবাইকে এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca