• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

বাব আল-মান্দেব এলাকা থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সেনা প্রত্যাহার

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর হুথি বিদ্রোহীদের প্রভাব আরও বেড়েছে। এদিকে নিজেদের প্রধান ঘাঁটি এডেন ও আশপাশের এলাকা সুরক্ষায় সেনা পুনর্বিন্যাসের কথা জানিয়েছে সরকারি বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের পশ্চিমে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য এডেন ও প্রতিবেশী প্রদেশগুলোর নিরাপত্তা জোরদার করা, সামরিক অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলা করা।

সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের ফলে বাব আল-মান্দেব প্রণালির ওপর হুথিদের নিয়ন্ত্রণ ও প্রভাব আরও জোরালো হয়েছে। সরকারি বাহিনী এডেনের দিকে নিজেদের অবস্থান সরিয়ে নিচ্ছে। সামরিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধুবাবের দক্ষিণে আল-সুকিয়াহ এলাকায় সেনারা পুনরায় অবস্থান নিয়েছে। তবে আশপাশের উপকূলীয় এলাকা থেকে হুথিদের সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে অক্টোবর মাসে হুথিদের কাছ থেকে লোহিত সাগরের উপকূলীয় গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। সেপ্টেম্বরে হুথিরা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে লোহিত সাগরের উপকূলের বিস্তীর্ণ এলাকায় অবস্থান শক্তিশালী করে। এতে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি তাদের উপস্থিতি আরও জোরালো হয়।

তবে তাইজ অঞ্চলে হুথিদের অগ্রগতি সরকারি বাহিনীর সামরিক অভিযানে চাপ তৈরি করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, তাইজ শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে সাম্প্রতিক সংঘাতে বাস্তুচ্যুত প্রায় তিন লাখ মানুষের অর্ধেকের মতো আশ্রয় নিয়েছেন। অবরোধের কারণে শহরে ত্রাণ প্রবেশ এবং বেসামরিক নাগরিকদের বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

ইয়েমেনের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নাজিলি এক বিবৃতিতে জানান, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে সরকারি বাহিনী দায়িত্ব পালন করছে। সামরিক পরিস্থিতি পর্যালোচনা এবং বিদ্যমান হুমকি বিবেচনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর অবস্থান পুনর্বিন্যাস করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সামরিক অগ্রাধিকার নির্ধারণ, তাইজের অবরোধ তুলে নেওয়া এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাও বাহিনীর লক্ষ্য।

মারিব, আল-জাওফ ও তাইজসহ অন্যান্য রণাঙ্গনে সরকারি বাহিনী এবং তাদের সমর্থনে থাকা জনপ্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। এ পথ দিয়ে এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের জাহাজ সুয়েজ খাল ব্যবহার করে চলাচল করে। ফলে প্রণালিটির নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বৈশ্বিক পণ্য পরিবহন এবং জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।

ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। দেশটির রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের এডেনকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনা করছে। সাম্প্রতিক সংঘাতের বিস্তার এবং বাব আল-মান্দেব এলাকায় বাহিনীর অবস্থান পরিবর্তন লোহিত সাগরকেন্দ্রিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca