• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

পাঁচ বছর পর ফিরছে ‘মীরাক্কেল’, শুরু হচ্ছে ১১তম সিজনের অডিশন

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। অনুষ্ঠানটির ১১তম সিজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে নতুন মৌসুমের প্রচারঝলক প্রকাশের পাশাপাশি অডিশনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে নতুন সিজনের সম্প্রচার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এবারের আসর আগের তুলনায় নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। অডিশনে অংশ নেওয়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়নি। পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ নিজের বলা কৌতুকের ভিডিও পাঠিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নিতে পারবেন। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন সিজনের প্রচার শুরু হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে প্রতিযোগী বাছাই ও অন্যান্য প্রস্তুতির অগ্রগতির ওপর চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে।

নতুন সিজন ঘিরে দর্শকদের বড় কৌতূহল উপস্থাপক ও বিচারক প্যানেল নিয়ে। আগের মৌসুমগুলোতে মীর আফসার আলীর উপস্থাপনা অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল। তবে এবার তিনি উপস্থাপনায় ফিরছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। একইভাবে বিচারকের আসনে কারা থাকবেন, তা-ও চূড়ান্ত হয়নি।

২০১০ সালে শুরু হওয়া ‘মীরাক্কেল’ একসময় বাংলা টেলিভিশনের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শোগুলোর একটি হয়ে ওঠে। প্রতিযোগীদের কৌতুক পরিবেশনা, বিচারকদের মন্তব্য এবং মীরের উপস্থাপনা মিলিয়ে অনুষ্ঠানটি দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিল। সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠানটির নতুন মৌসুম প্রচারিত হয়। এরপর দীর্ঘ বিরতিতে নতুন পর্ব না আসায় দর্শকদের মধ্যে শোটি ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়।

পাঁচ বছর পর নতুন সিজনের ঘোষণা এবং অডিশন শুরু হওয়ায় পুরোনো দর্শকদের পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিযোগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তবে নতুন আসরে পুরোনো উপস্থাপক ও বিচারকদের কতজন ফিরবেন, কিংবা অনুষ্ঠানটির উপস্থাপনায় কী ধরনের পরিবর্তন আসবে—সেসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

সূত্র: এনটিভি অনলাইন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca