• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা, শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা ঘিরে রহস্য

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পাশাপাশি নগর ভবনের বিপরীত পাশে অবস্থিত শহীদ হাদিস পার্কের দেয়ালে ‘যুবলীগ’ লেখা দেখা যাওয়ায় নতুন করে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

দেয়ালে যুবলীগের নাম লেখার বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। এটি আওয়ামী যুবলীগের কোনো বার্তা, নাকি সংগঠনটির নাম ব্যবহার করে অন্য কেউ পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে পেট্রোল বোমা হামলা কিংবা দেয়ালে নাম লেখার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca