• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধমুক্ত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে রাজপথে ত্রাণমন্ত্রী দুলু বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ৬ ড্রোনের দাবি ইরানের মদিনা অঞ্চলে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের ইরানকে ধ্বংস করতে তিন দিন লাগবে, দাবি ট্রাম্পের ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’-এর রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল হাসান নুরুল মোল্লা কর্মকর্তার পদে আবারও শিক্ষক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হলেন প্রক্টর শেষ বলে হৃদয়ের বিদায়, তবুও বাংলাদেশের পক্ষে ১ম দিন ইরানে কর্মীবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ গফরগাঁওয়ে গভীর রাতে তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার পতেঙ্গার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

বাগমারা’য় সার সংকট নিরসনে কৃষি কর্মকর্তা ও ডিলারদের মতবিনিময় সভা

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান, বাগমারাঃ

রাজশাহী'র বাগমারা'য় রাসায়নিক সারের সংকট নিরসন এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, "কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সার সংকটের কারণে কোনো কৃষক যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, "সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" এ সময় তিনি চলমান সংকট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান ও ফজলুল হক।

সভায় বক্তারা জানান, চলমান সার সংকটের কারণে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বোরোসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ নির্বিঘ্ন রাখতে সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ অত্যন্ত জরুরি। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, চাহিদা অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় জোরদারের দাবি জানান ডিলাররা।

মতবিনিময় সভায় ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলামসহ উপজেলার বিসিআইসি ও বিএডিসির সব সার ডিলার এবং কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সার সংকটের মূল কারণ, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca