অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল :
টাঙ্গাইলে বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল।
এ সময় ৫ মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকাধীন বিশ্বাস বেতকা সুপারিবাগান সংলগ্ন একটি কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-
চাঁপাইনবাবগঞ্জ জেলার মোঃ আশরাফুল (৪৩), মোঃ মামুন আলী (২৩), মোঃ কাওসার মাহমুদ (২৪), মোঃ মিজানুর রহমান (৩৬) ও মোঃ আবু সায়েম (২০)।
এসআরবি-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাস ফেলে পালানোর চেষ্টা করেন।
এ সময় অভিযানিক দল তাদের আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে, প্রাইভেটকারের পেছনের ব্যাকডালায় রাখা ৬ টি ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফায়ারডিল ও ৮৩৯ বোতল স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১ হাজার ২৮৯ বোতল।
এ ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার, ১ টি মাইক্রোবাস, মাদক কেনাবেচায় ব্যবহৃত ৬ টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে ফায়ারডিল ও স্কার্ফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।