• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা ‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা প্রকাশ, কোন শাখায় কত জিপিএ লাগবে? বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে দরজা আটকে দুই কর্মচারীকে মারধরের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে একজন ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি:নওগাঁ

নওগাঁ সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল অজ্ঞাতনামা ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজে হানা দেয়। এ সময় ডাকাতরা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গ্যারেজে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনার পরপরই নওগাঁর পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।

পুলিশ জানায়, এ ঘটনায় এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত মূল হোতা ও প্রধান অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে গাইবান্ধার সাঘাটা থানা এলাকা থেকে ভোররাতে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। একই অভিযানে সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আমিনুর (৪৫)-এর বাড়ি থেকে তাকেও গ্রেপ্তার করা হয়।

এ সময় আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একটি একধারবিশিষ্ট সিনথেটিক বা প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের ফলাযুক্ত ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং ডাকাতির কাজে ব্যবহৃত রশি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca