• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে না। এসব ভাতার পরিমাণ আগের মতো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারেই ভাতা বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনায় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি উঠে এসেছে। তবে মূল বেতন এবং মোট বেতনের হিসাব এক নয়। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করে একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

ফলে নতুন কাঠামোয় মূল বেতন বাড়লেও ভাতার হার অপরিবর্তিত থাকায় সব সরকারি কর্মচারীর মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে তাঁদের।

এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য দেওয়া হয়নি।

নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে—এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তাঁর মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca