• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং? জেনে নিন কোথায় আটকে আছে কিয়েভে রুশ হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে দেশে নতুন এইচআইভি আক্রান্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে দ্বিগুণের বেশি দেশে প্রথম ফি-ছাড়া ক্রেডিট কার্ড, জেনে নিন সুবিধা-অসুবিধা ও আবেদনের নিয়ম

দেশের গ্রিডে দ্বিতীয়বারের মতো যুক্ত হচ্ছে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। সেদিন প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানিয়েছিলেন, বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রথম দফার পরিকল্পনা অনুযায়ী, উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা ছিল। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়।

পরবর্তী সময়ে আরও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করার কথা জানানো হয়েছিল। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে আরও অগ্রসর হচ্ছে।

প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান জানান, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য ও নিরাপত্তা যাচাইয়ের জন্য ধাপে ধাপে এ ধরনের কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা শেষে মিশনের প্রতিবেদনে রূপপুর কেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করা হয়েছে। প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদানব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়।

প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি পাওয়া যায়নি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়।

পর্যালোচনা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca