• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাত্র ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট, কোন কোম্পানি দিচ্ছে এই সুবিধা? বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে ২.৮ সেকেন্ডে ১০০ কিমি গতি, নতুন ফেরারি ২৯৬ স্ট্রাডালে এক গ্রুপেই যুক্ত করা যাবে ১,৫০০ সদস্য, নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ মোবাইলের ব্যাটারি ২০ শতাংশের নিচে নামলেই কি চার্জ দেওয়া উচিত? নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার : মাহদী আমিন টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক এআইকে জাতীয় নিরাপত্তার বড় হুমকি মনে করছে অস্ট্রেলিয়া, কেন? ভারতীয় কোম্পানির বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান পেট্রাপোল সীমান্তে আ.লীগের শীর্ষ ৪ নেতার রুদ্ধদ্বার বৈঠক

বাবা ভুল করেছি মাফ করে দাও, ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে বিএনপির গত আট মাসের কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগ ভুলে সামনে এগিয়ে যাবেন তাঁরা।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা ভুল করেছি মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব। আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ আছে এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে—ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।’

সোমবার বিকেলে নিউ মার্কেট মোড় থেকে এনসিপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca