• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, সর্বশেষ গত ২৫ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ এক দিন কমার পরই আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca