• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার নাচোলে গ্রাম আদালত, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা

বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচিতে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে এসব উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়। ‘উদ্যোগ’ নামের এ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

এ কর্মসূচির মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা ও সম্প্রসারণে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্বাচিতদের তালিকা প্রকাশের পাশাপাশি দেশের অন্য জেলাগুলোতেও আবেদন গ্রহণ অব্যাহত রয়েছে।

নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca