• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের উপনির্বাচনে জুলফিকার আলি নির্বাচিত

Reporter Name / ২৭৫ Time View
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

হায়দার আলী,শিবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদের (শূন্যপদে) উপ-নির্বাচনে জুলফিকার আলীকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন অফিস। এর আগে এ ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগহণ শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়েছে। এই নির্বাচনে টিউবওয়েল প্রতীকে ১৩২৯ ভোট পেয়ে মো. জুলফিকার আলী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মো: কামাল হোসেন মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ১১১১।
এছাড়া ইসমাইল হক ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৯১ ভোট ও আব্দুল করিম তালা প্রতীকে ভোট পেয়েছেন ৫৫৮ ভোট।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান জানান, এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। এ কেন্দ্রে ৪হাজার ৪ জন ভোটারের মধ্যে ভোটারাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ২২৬জন।
উল্লেখ্য , এই ওয়ােের্ডর সদস্য মো. বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category