• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদক ও মাদকবিক্রির ৮০ হাজার টাকাসহ আটক-২

Reporter Name / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

৩০ গ্রাম হেরোইন ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল। এ সময় মাদক বিক্রির ৮০ হাজার ২৭০ নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃত ২ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর গ্রামের মৃত শিশ মোহাম্মদের ছেলে তরিকুল ইসলাম (৬০) ও ২নং ওয়ার্ডের কালিতলা, ঝিলিম রোড এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে বিষু (৩৮)।

জানাগেছে, ১৭ মার্চ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লায় তরিকুলের বাড়িতে অভিযান চালায় ডিএনসি।

এ সময় একটি কক্ষে স্টিলের আলমিরার ড্রয়ারে লুকানো অবস্থায় ১৫টি পলিথিনের পোটলায় ৩০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য বিক্রির ৮০ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ডিএনসির উপস্থিতি টের পেয়ে তানিয়া আক্তার নামে ১ নারী পালিয়ে যায়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোহা. রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সিপাই আল-আমিন, সিপাই হাবিবা খাতুন, গাড়ি চালক জাহিদুলসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান ২টি পরিচালনা করে।

অপরদিকে একই টিমের আরেক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনের রাস্তা থেকে ৩৫ পিস ইয়াবাসহ ১জনকে আটক করা হয়। ডিএনসি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আনিছুর রহমান খাঁন ইয়াবা-হেরোইনসহ ২জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আসামিরা ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca