• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

যশোরে পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোর পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল বুধবার (৩১ মার্চ) যশোর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে যশোর পুলিশ লাইন মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদারের সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, গোলাম রব্বানী শেখসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় প্যারেড অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার বলেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca