• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৪৫০ ফুট ট্রান্সমিশন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের, ৫ ঘণ্টা পর উদ্ধার দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক

নাচোলে খাদ্য গোডাউনে গম ক্রয়ের উদ্বোধন

Reporter Name / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

মোঃ সুফিয়ান নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা খাদ্য গোডাউনে সরকার ঘোষিত চাষীদের নিকট থেকে গম ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা লাল ফিতা কেটে এ গম ক্রয়ের শুভ উদ্বোধন করেন। চলতি রবি মৌসুমে এবছর গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার, ৯শ’ ৩৯ মেঃটন। ২৮ টাকা কেজি দরে সরাসরি কৃষক(গমচাষী)দের নিকট থেকে গম ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। গম ক্রয় কমিটির সভাপতি জানান, উপজেলা খাদ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবছর ১,৯৩৯ মেঃ টন গম ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃ টন পর্যন্ত গম খাদ্য ড়োডাউনে সরবরাহ করতে পারবেন। গম সরবরাহের সময় উপজেলা খাদ্যশস্য ক্রয় কমিটির প্রণীত তালিকায় নাম থাকতে হবে ও কৃষি কার্ড, সেই সাথে ব্যাংক একাউন্টও থাকতে হবে। ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নরোত্তম কুমার প্রামানিক জানান। বুধবার বেলা ১১টায় উপজেরা খাদ্য গোডাউনে উপজেলার নেজামপুরের বরেন্দা গ্রামের সাফাতুল্লার ছেলে রহিমুদ্দীনের নিকট থেকে ১ মেঃ টন গম ক্রয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি সাবিহা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নরোত্তম কুমার প্রামানিক, ওসি এলএসডি রওশন আলমসহ অন্যনোরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category