• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১হাজার ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

Reporter Name / ২৭১ Time View
Update : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের  মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহুরুল ইসলাম (৩৬) নামে ১ জনকে আটক করা হয়েছে। 

আটককৃত জহুরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত তোফাজ্জুল ইসলামের ছেলে জহুরুল। ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার ইয়াবাসহ ১ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কিচনীদহ গ্রামে অবৈধ মাদকদ্রব্য নিয়ে ১ ব্যক্তি অবস্থান করছে। 

খবরটি জানার পর, এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স ২৩ এপ্রিল শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কিচনীদহ গ্রাম থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহুরুলকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। 

আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca