• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সাপাহারে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পকুর খনন

Reporter Name / ২৮২ Time View
Update : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সরকারী ভূমি আইনকে তোয়াক্কা না করে নওগাঁর সাপাহারে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা সদরের নিউ মার্কেটের বস্ ক্লোথ ষ্টোরের মালিক নুর আলম নামে এক কাপড় ব্যাবসায়ীর বিরুদ্ধে।
সূত্র মতে জানা গেছে, উপজেলার খোট্টাপাড়া মাঠে ভেকু মেশিন দিয়ে এক বিঘা জমি কেটে অবৈধ ভাবে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন নূর আলম। যাতে করে চার ফসলী কৃষি জমি হুমকীর মুখে পড়েছে।
স্থানীয়রা বলছেন, উপজেলার খোট্টাপাড়া গ্রামের জৈনক মোজাম মস্টারের ১০ বিঘা জমি ১২ বছরের জন্য লিজ নেন বস্ ক্লোথ ষ্টোরের মালিক নূর আলম। ওই ১০ বিঘা জমির উপর ১ বিঘা জমিতে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ৮/১০ ফিট গভীর করে কেটে পুকুর খনন কাজ চালানো হচ্ছে।
ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করা হলে পরবর্তী সময়ে পাড় ভেঙ্গে পুকুর গর্ভে বিলীন হতে পারে বাঁকী জমিগুলো। যাতে করে হুমকীর মুখে পড়েছে চার ফসলী জমিগুলো এমনটা বলছেন সচেতনরা।
এ বিষয়ে নূর আলমের সাথে কথা হলে তিনি জানান, ওই জায়গায় আগে থেকে পুকুর ছিলো আমি শুধুমাত্র সংস্কার করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আগে ওই জায়গায় ছোট্ট একটা পুকুরের মতো ডোবা (চৌবাচ্চা) ছিলো। কিন্তু চৌবাচ্চা সংস্কারের নামে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এ প্রতিনিধিকে জানান, যদি আইন না মেনে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করা হয় তাহলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca