• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সিরাজগঞ্জের সদরে ৬০০ পিচ ইয়াবাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

Reporter Name / ৪১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখে বিকাল ৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন সদানন্দপুর গ্রামস্থ (রেল লাইনের ২০০ গজ দক্ষিনে) মাসুদ ষ্টোরের সামনে সিরাজগঞ্জ হইতে কড্ডাগামী পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০০(ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ- নগদ-৫০০/-(পাঁচশত) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লোকমান হোসেন (৩৩), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-দড়িপাড়া, ২। মোঃ শাহজাহান আলী (৩৯), পিতা-মৃত ইউসুফ আলী, সাং-কোতালীর চর, উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca