• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।। আহত ৬ জন রাজশাহীতে প্রেরণ

Reporter Name / ২৫৯ Time View
Update : শনিবার, ১৫ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ধান কাটার শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে । এ সময় আরো ৬ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৫ মে) সকাল নয়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধান ও ধানের চারা ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক এর উপরে থাকা ৩ ধান কাটার শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় আরো আহত ৬ জন শ্রমিককে স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত ও আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের বাসিন্দা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca