• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ লক্ষ টাকার মোবাইল উদ্ধার

Reporter Name / ২৫৭ Time View
Update : সোমবার, ১৭ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ লক্ষ ৭০ হাজার টাকার ৩৩৭টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তির
মাধ্যমে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন দুইটি টহল দল কিরণগঞ্জ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৭৯ মেইন এর নিকট দুই দিক থেকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭৯ মেইন পিলারের গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরকারবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে মোট ৩৩৭টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন মালিক বিহীন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category