• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নাচোলে এক শিশুকে বেধড়ক পিঠিয়ে জখম করেছে এক পাষন্ড!

Reporter Name / ৩৭৪ Time View
Update : শুক্রবার, ২১ মে, ২০২১

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪ বছরের এক শিশুকে বেধড়ক পিটিয়েছে এক পাষন্ড! রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি। এলাকাবাসী ও শিশুর স্বজনদের সূত্রে জানাগেছে, আজ শুত্রবার সকাল আনুমানিক ৯টার সময় কসবা ইউনিয়নের আখিলা রোড পাড়ার আঃ লতিবের ছেলে আসাদুল হক(১৪)কে হাটকাজলা গ্রামের কবির আলীর ছেলে সেকান্দার(৪০) আলী তার বাড়ীতে কাজ করতে নিয়ে যায়। কিছুক্ষন পর আসাদুল তার নিজ বাড়ীতে গেলে সেকান্দার আলী তাকে কাজে দেখতে না পেয়ে হয়ে এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আসাদুলকে তার নিজ বাড়ীতে দেখতে পেয়ে তাকে পুনরায় কৌশলে ভুসিরবস্তা উঠিয়ে নেওয়ার নাম করে তাকে আখিলার গ্রামের তারেকের পোল্টিং ফার্মের কাছে নিয়ে গিয়ে বেধড়ক কিল-ঘুষি, বাঁশ দিয়ে বুকে, পেটে, পিঠে ও হাতের ওপর মেরে জখম করে। আসাদুলের চিৎকার-চেচামেচি শুনে এলাকাবাসি আসাদুলকে উদ্ধার করে। পরে রোগীর লোকজন আসাদুলকে নাচোল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহতের মামা কাজেম আলী জানাই এ ব্যাপারে নাচোল থানায় সুবিচারের আশায় সেকান্দারকে বিবাদি করে অভিযোগ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca