• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে করোনা শনাক্ত শতকে পৌঁছাল

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ৩১ মে, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিসিআর ল্যাবের ১৯ জনের করোনার পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ৬ জন আগেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে শনাক্ত ছিল। এছাড়া রোববার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অ্যান্টিজেন টেস্টে নতুন করে আরোও ৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, গত ২২ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার সকালে ৩০ জনের মধ্যে ১৯ জনের পজিটিভি রির্পোট পাওয়া যায়। শনাক্তের মধ্যে ৬ জন আগেই অ্যান্টিজেন টেস্টে শনাক্ত ছিল। এছাড়া রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ৪৭ জনকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এদের মধ্যে ৬ জন শনাক্ত হয়। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়ীতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৪ জন, চিকিৎসা নিচ্ছে ৯১ জন ও মৃত্যু বরণ করেন ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca