• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন

নির্মাণের ১ বছরের মাথায় ভেঙ্গে পড়েছে রহনপুর পৌরসভার সীমানা প্রাচীর

Reporter Name / ২৮৫ Time View
Update : সোমবার, ৩১ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : নির্মাণের ১ বছরের মাথায় ভেঙ্গে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার সীমানা প্রাচীর। শুধু তাই নয় মূল
ভবনের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বেশ শঙ্কায় রয়েছে।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, রহনপুর পৌরসভার নবনির্মিত ভবনের উপর হেলে পড়েছে সীমানা প্রাচীর। রহনপুর পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৮ সালে নভেম্বর মাসে ৩ কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৪৬ টাকা ব্যয়ে নতুন এ ভবনটির কার্যাদেশ পাই বরিশালের মেসার্স আমীর ইঞ্জিনিয়ারিং করপোরেশন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করলেও সাব ঠিকাদার হিসেবে কাজ সর্ম্পন্ন করে করে মেসার্স আনসারী কনষ্ট্রাকশন। গত বছর মে মাসে ভবনটির কাজ শেষ হয়। কিন্তু ১ বছর পার হতে না হতেই ভবনটির সীমানা প্রাচীরসহ বিভিন্ন ওয়ালে দেখা দিয়েছে ফাটল।
এ বিষয়ে সাব ঠিকাদার মেসার্স আনসারী কনষ্ট্রাকশন পরিচালক শরিফ আনসারী বলেন, গত কয়েকদিন অতিরিক্ত পানি হবার কারনে এই সীমানা প্রাচীর ভেঙ্গে
পড়েছে।
এ বিষয়ে রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর মন্ডল জানান, যেহেতু অতিবৃষ্টি হয়েছে সে কারনে প্রাচীরগুলো পড়ে থাকতে পাড়ে। তবে কি কারনে প্রাচীরগুলো পড়েছে তা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভেঙ্গেপড়া প্রাচীর ও ভবনের বিভিন্ন অংশে ফাটলের বিষয়ে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন জানান, নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ
অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিষয়গুলো স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়েছে।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার নবনির্মিত এ ভবনটির কাজ শেষ হবার আগেই ভবনটি নির্মাণে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে ওঠে আসলেও ব্যবস্থা নেয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category