• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

নাচোল থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় তাজিমুল হত্যাকান্ডের মূল আসামি গ্রেফতার

Reporter Name / ৪২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিকশাচালক তাজিমুল হত্যাকাণ্ডের মূল আসামি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ হত্যাকাণ্ডের সাথে হযরত আলী জড়িত এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পুলিশ নিশ্চিত হয় এবং ঢাকা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

তবে অন্য আর কেউ এ ঘটনার সাথে জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদে পরবর্তীতে জানা যাবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca