• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন বুয়েট অ্যালামনাই গোমস্তাপুর

Reporter Name / ৪১৮ Time View
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন বুয়েট অ্যালামনাই এ্যাসোসিয়াশন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
করোনা দ্বিতীয় টেউয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য উপজেলাসহ গোমস্তাপুর উপজেলায় সংক্রমিত হার বৃদ্ধি পেয়েছে। অনেকে সময় মতো অক্সিজেন না পাওয়ায় শ্বাসকষ্টজনিত রোগীদের কষ্ট আরও বাড়ছে। শহরের আর্থিক সামর্থবান রোগীদের চেয়ে গ্রামের দরিদ্র রোগীরা বেশি কষ্ট ভোগ করছে। এরই প্রেক্ষিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ও বুয়েট অ্যালামনাই সৌজন্যে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাবউদ্দিন ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের নির্দেশে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে তিনটি সিলিন্ডার তুলে দেন সংগঠনটির জীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ, শিক্ষক ও কলামিস্ট মোস্তাক হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ নুসরাত শারমিন, সিনিয়র স্টাফ নার্স (ইনডোর ইনচার্জ) লাইলী বেগম,স্টোর কিপার আশরাফুল ইসলাম,পরিসংখ্যাবিদ মেসবাহুল হক ও সাংবাদিক আল-মামুন বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category