• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ল

Reporter Name / ৫৬০ Time View
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে কঠের বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন বেড়েছে। বুধবার (১৬ জুন) সন্ধা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেসবিফ্রিং এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

জেলা প্রশাসক বলেন; ” কঠোর বিধিনেষেধের শেষ দিন আজ। জেলায় করোনার সংক্রমণের হার কমেছে। দ্বিতীয় দফায় ফের ৭ দিনের জন্য কঠোর বিধিনেষেধ আরোপ করা হলো।
আজ বুধবার (১৬ জুন) রাত ১২ টা থেকে ২৩ জুন (বুধবার) রাত ১২ টা এ কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে”।

জেলা প্রশাসক বলেন; “সব ধরনের শপিংমল স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চালু থাকবে। মোটরসাইকেলে ১ টি ও ব্যাটারিচালিত অটো গাড়িতে ২ টি যাত্রী যাতায়াত করতে পারবে। সব ধরনের সাপ্তাহিক হাট আগামি ১৬ জুন ( বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদীর দোকান গুলো ৯ টা থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও পরিবহন চালু থাকবে।”

তিনি আরোও বলেন; জনসমাবেশ ও রাজনৈতিক ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। হোটেল রেস্তোরায় বসে খাওয়া যাবেনা তবে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। জেলার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন আসন সংখ্যা অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। শিল্প-কারখানা ও স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। কৃষি ও নির্মাণ কাজের সাথে জড়িত শ্রমিকগণ স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কিছু নির্মাণ কাজ চালাতে পারবে। মসজিদের জুমাসহ ওয়াক্তের নামাজে ২০ জনের অতিরিক্ত মুসল্লির নিয়ে নামাজ পড়া যাবেনা।”।

যদি এ বিধিনিষেধ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca