• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু নাচোল কল্যাণ ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ নওগাঁয় অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা নাচোলে ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে পতিতালয়ে অভিযান, গ্রেপ্তার ৫

Reporter Name / ৮৩২ Time View
Update : রবিবার, ২০ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় একটি পতিতালয়ে অভিযান চালিয়ে ওই পতিতালের পরিচালকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড ব্যাটলিয়ন অ্যাকশন। শনিবার (১৯ জুন) সন্ধায় ওই এলাকার বেলাল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ জুন) রাতে র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়; গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলাল বাজারে একটি তিন তলা বিশিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে ওই পতিতালয়ের দুজন পরিচালকসহ জেলার বাইরের ৩জন নারীকে অবৈধ কাজ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পতিতালের পরিচালকরা হলেন-একই এলাকার মোস্তফা আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও হুমায়ন কবিরের মেয়ে জোবেদা বেগম (২৫)।

গ্রেপ্তারকৃত পতিতারা হলেন- চট্রগ্রাম জেলার ইপিজেড এলাকার বন্দর টিলা (ফ্রিপোর্ট) এলাকার মৃত রুস্তম আলীর মেয়ে নুপুর (২১), টাংগাইল জেলার মির্জাপুর এলাকার ত্রিমহনী গ্রামের আশেক আলীর মেয়ে আশামনি (১৭) ও ভোলা জেলার চরফ্যাশন এলাকার হাজারীগঞ্জ (খেজুরগাইছা) গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রহিমা খাতুন (২৩)।

পরিচালক দুজন দুঃসম্পর্কের শালিকা- দুলাভাই। তারা ভাড়াটে বসত বাড়িতে দীর্ঘদিন থেকে এ অবৈধ কাজ করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা (পরিচালক) দুজন এ কথা স্বিকার করেছেন। ওই ৩ জেলার নারীরাও তারা তাদের অবৈধ কৃতকর্মের কথা অকপটে স্বিকার করেছে বলে জানায় র‍্যাব-৫।

এ সময় ১৪টি নিরাপদ কনডম, ১৮ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট,নগদ ১ হাজার ১০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category